×

রংপুর

তেল নিতে গিয়ে প্রাণ গেল যুবকের

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০২:৫৭ পিএম

তেল নিতে গিয়ে প্রাণ গেল যুবকের

ছবি: সংগৃহীত

দিনাজপুরের কাহারোলে দীর্ঘ লাইনে বাইকের তেল নিতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে আছমা লতিফা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে বাইকের তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি স্ট্রোক করেন। পরে তাকে দ্রুত কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ওই যুবকের নাম এনায়েতুল করিম (৪৮)। তিনি বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের মৃত মোজাম্মেল মাস্টারের ছেলে।

জানা গেছে, তিনি একটি কীটনাশক কোম্পানিতে চাকরি করতেন। তার এক ছেলে ও মেয়ে রয়েছে। সে তার শ্বশুরবাড়ি কাহারোলে বেড়াতে এসে বাইকের তেল সংগ্রহ করতে পাম্পে গিয়েছিলেন।

কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান নিশ্চিত করে জানান, তিনি পূর্ব থেকেই উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন। পাম্পে তেল নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App