×

রংপুর

মধ্যপাড়া খনি শ্রমিক সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান

Icon

মোস্তাফিজুর রহমান বকুল, পার্বতীপুর (দিনাজপুর)

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৬:২০ পিএম

মধ্যপাড়া খনি শ্রমিক সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান

ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) এর উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি’র অধীনে কর্মরত খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত সন্তানদের মাঝে শিক্ষা-বৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে খনির গেটের সামনে পার্বতীপুর-মধ্যপাড়া-ঢাকা মহাসড়কের পাশে স্থাপিত ‘জিটিসি চ্যারিটি হোম’ এ জিটিসি’র নির্বাহী পরিচালক মোঃ জাবেদ সিদ্দিকীর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন শিক্ষার্থীদের মাঝে এ অর্থ তুলে দেন।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ২০২০ সাল থেকে জিটিসি খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়তরত ৫২ জন শিক্ষার্থীর প্রত্যেককে প্রতিমাসে নগদ ১ হাজার টাকা প্রদান করে আসছে। এছাড়া চ্যারিটি হোমে ১ জন অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসক রয়েছেন। সেখানে সপ্তাহে ৫দিন খনি এলাকার লোকজনের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ সেবা দেওয়া হয়। প্রতিদিন গড়ে প্রায় অর্ধশত রোগী এই চিকিৎসা সেবা গ্রহণ করে থাকেন। ঠিকাদারি প্রতিষ্ঠান খনি এলাকায় সামাজিক কর্মকাণ্ডে অংশ গ্রহণ বাড়াতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করে।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) এর উৎপাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে বেলারুশের জেএসসি ট্রেস্ট সকটোসট্রয় ও দেশীয় প্রতিষ্ঠান জার্মানিয়া  কর্পোরেশন লিমিটেড নিয়ে গঠিত জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।  পেট্রো বাংলার এই প্রতিষ্ঠানটি ২০১৮-২০১৯ অর্থবছর থেকে মুনাফা করে আসছে।

খনিতে অর্ধশতাধিক বিদেশী খনি বিশেষজ্ঞ, দেশী প্রকৌশলী এবং ৭ শতাধিক খনি শ্রমিক তিন শিফটে পাথর উত্তোলন কাজে নিয়োজিত আছেন। প্রতিদিন গড়ে সাড়ে ৫ হাজার টন পাথর উত্তোলন হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধবিরতির স্বস্তিতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

যুদ্ধবিরতির স্বস্তিতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে আটক ৩

অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে আটক ৩

ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

এক দশক পর প্রথম আসামি গ্রেফতার

তনু হত্যা মামলা এক দশক পর প্রথম আসামি গ্রেফতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App