×

রংপুর

টানা ৭ দিন বন্ধ থাকবে হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৩:২০ পিএম

টানা ৭ দিন বন্ধ থাকবে হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি

ছবি : সংগৃহীত

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা ৭দিন পণ্য আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এই কয়দিন বন্দরে আমদানি-রপ্তানি হবে না। তবে এ সময়ে ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে এই দুই দেশে বৈধ পাসপোর্ট-ভিসায় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শাহীনুর ইসলাম জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫-৩১ মে পর্যন্ত হিলি স্থলবন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টানা ৭দিন বন্ধ রাখার বিষয়টি ইতোমধ্যে ভারতের ব্যবসায়ীদের পত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে এই সময়ে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম সহ বন্দরের বেসরকারি ওয়্যারহাইজ পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য লোড-আনলোডও বন্ধ থাকবে।

তিনি আরও জানান, আগামী ১ জুন থেকে পুনরায় এই বন্দরের সকল কার্যক্রম শুরু হবে। শুক্রবার ব্যতিত সপ্তাহের ছয়দিনই প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, বন্দরে সীমান্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের ভারত ও বাংলাদেশের মধ্যে আসা- যাওয়া স্বাভাবিক থাকবে। সপ্তাহের ৭দিনই হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম চালু থাকে।

জানতে চাইলে হিলি স্থল কাস্টমস স্টেশনের ডেপুটি কমিশনার অব কাস্টমস (উপ-কমিশনার) সন্তোষ সরেন জানান, সরকারি ছুটি ব্যতিত বন্দরে কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিক থাকবে। ব্যবসায়ীরা চাইলে শুল্ককরাদি পরিশোধ করে বন্দর থেকে তাদের পণ্য খালাস করে নিতে পারবেন। এলক্ষ্যে কাস্টমস কর্তকর্তারা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। 

এদিকে বন্দরের বেসরকারি ওয়্যারহাইজ পানামা পোর্ট সুত্র জানায়, ঈদের টানা ৭দিনের ছুটিতে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকার পর আগামী ১ জুন থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। এতে করে হিলি স্থলবন্দর তার স্বাভাবিক কার্যচাঞ্চল্যে ফিরে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো

ট্রাকচালক হোসেন হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো

হাম ও উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

টানা ৭ দিন বন্ধ থাকবে হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি

টানা ৭ দিন বন্ধ থাকবে হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি

ঝড়ের কবলে যাত্রীবাহী নৌকাডুবি: ৯ জনকে উদ্ধার, নিখোঁজ ১

যমুনা ঝড়ের কবলে যাত্রীবাহী নৌকাডুবি: ৯ জনকে উদ্ধার, নিখোঁজ ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App