×

রংপুর

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৩:৩২ পিএম

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

নীলফামারী-রংপুর আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) এবং সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিনের ছেলে মুমিন (৫০)।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, 'রোববার সকাল সাড়ে ১১টার দিকে পাকারমাথা এলাকায় পল্লী বিদ্যুতের ৩৩ কেভি বিদ্যুৎ লাইন সম্প্রসারণ ও মেরামতের কাজ চলছিল। এ সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই শ্রমিকরা কাজ শুরু করেন। একপর্যায়ে অসাবধানতাবশত ৩৩ কেভি লাইনের খুঁটির সঙ্গে ১১ কেভি বিদ্যুৎ লাইনের সংস্পর্শ হলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।'

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'

কিশোরগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার (জিএম) নুরুজ্জামান মিয়া বলেন, 'ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন পল্লী বিদ্যুতের অনুমতি ছাড়াই ৩৩ কেভি লাইনের সম্প্রসারণকাজ করছিল। এ সময় ১১ কেভি লাইনের সঙ্গে সংস্পর্শের ঘটনা ঘটলে ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।'

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান সুমাইয়া এন্টারপ্রাইজের মালিক আখতার হোসেন দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি স্বীকার করেন। তবে এ বিষয়ে কথা বলার একপর্যায়ে তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ

এএফপির প্রতিবেদন গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ

সরকারি দলের পক্ষে সমর্থনের অভিযোগ, ৯ কর্মকর্তাকে প্রত্যাহার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সরকারি দলের পক্ষে সমর্থনের অভিযোগ, ৯ কর্মকর্তাকে প্রত্যাহার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: শুরু হয়েছে ভোটগ্রহণ, লড়াইয়ে ৫ প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: শুরু হয়েছে ভোটগ্রহণ, লড়াইয়ে ৫ প্রার্থী

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

১ নম্বর সতর্কতা ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App