×

রংপুর

কুড়িগ্রামে ৩ দিনব্যাপী সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শুরু

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:১৫ পিএম

কুড়িগ্রামে ৩ দিনব্যাপী সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শুরু

ছবি: ভোরের কাগজ

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য এবং কমিউনিটি এনগেজমেন্টবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার (১২ জুলাই) কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্প কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ইউনিসেফের আর্থিক সহায়তায় কুড়িগ্রাম সদর ও নাগেশ্বরী উপজেলায় এসএসবিসি প্রকল্পের মাধ্যমে মাতৃ, নবজাতক, শিশু এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্য উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে এসএসবিসি প্রকল্প কার্যালয়ে তিন দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দক্ষ স্বাস্থ্যকর্মী ও সচেতন জনগোষ্ঠী গড়ে তোলা জরুরি। একই সঙ্গে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি, মানসিক সুস্থতা ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, উপপরিচালক (পরিবার পরিকল্পনা) মোজাম্মেল হক, ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম গোলাম মোহাইমেন, মেডিকেল অফিসার ডা. আবু রায়হান, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আর রাফি তামজিদ, মেডিকেল অফিসার মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহাদাত শাহরিয়ার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেজবাহ উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক আজিজুল হক, প্রকল্প কর্মকর্তা জেমস উজ্জ্বল শিকদার এবং ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা গ্যাব্রিয়েল শিকদার প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

যেসব অঞ্চল থেকে দেখা যাবে বিরল চন্দ্রগ্রহণ

যেসব অঞ্চল থেকে দেখা যাবে বিরল চন্দ্রগ্রহণ

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

নেপালে হঠাৎ ভয়াবহ বন্যার নেপথ্যে যে কারণ

নেপালে হঠাৎ ভয়াবহ বন্যার নেপথ্যে যে কারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App