×

রংপুর

নাসীরুদ্দীন পাটওয়ারী

সংস্কার না হলে বিএনপির পতন হবে ইনশাআল্লাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:৪৫ পিএম

সংস্কার না হলে বিএনপির পতন হবে ইনশাআল্লাহ

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জুলাইয়ের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন না হলে বর্তমান সরকারের পতন ঘটবে। তিনি দাবি করেন, বিএনপি যদি সংস্কার বাস্তবায়নের উদ্যোগ না নেয়, তাহলে জনগণ তার জবাব দেবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহীদ মিনার চত্বরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ স্লোগানে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিএনপি এখন বলছে তারা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে না। যদি তারা সংস্কার বাস্তবায়ন না করে, তাহলে এই সরকারের পতন হবে, ইনশাআল্লাহ। সেই প্রত্যয় নিয়েই আমরা মাঠে নেমেছি। আমরা বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করব।”

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে তিনি বলেন, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, “এই বার্তা নিয়েই আমরা আপনাদের কাছে এসেছি। প্রয়োজনে আপনারা আবার রাজপথে নামবেন, আবার জুলাই হবে।”

বিএনপির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আপনারা ১৭ বছর অপেক্ষা করেছেন, কিন্তু একটি বালুর ট্রাকও সরাতে পারেননি। আমরা যদি গণঅভ্যুত্থান না করতাম, তাহলে বিএনপির লাখ লাখ নেতাকর্মী এখনও কারাগারে থাকতেন।”

সভায় সভাপতিত্ব করেন এনসিপির সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি শফিজল ইসলাম।

এতে আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় কমিটির সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় নেত্রী সুমাইয়া ফারজানা দিনা এবং গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদি।

পথসভায় সারজিস আলম আগামী সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে জেলা কমিটির আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদির নাম পরিচয় করিয়ে দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App