×

রংপুর

তিস্তার পানি আবারও বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত

Icon

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৩:৩৭ পিএম

তিস্তার পানি আবারও বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত

ফাইল ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ (ডালিয়া) পয়েন্টে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টায় তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ভারি থেকে অতি ভারি বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা উজানের ঢলে পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

পাউবো জানায়, ডালিয়া পয়েন্টের উজানে ভারতের পশ্চিমবঙ্গের গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়া হয়েছে। ফলে বুধবার লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা ও নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে দুপুর ১২টায় পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পাউবো জানায়, রংপুর অঞ্চলের তিস্তা অববাহিকায় সিকিম অঞ্চল এবং উজানে ভারতের জলপাইগুড়িসহ বিভিন্ন এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টির প্রভাবে নদীটিতে পানি বৃদ্ধি পেয়েছে। এদিকে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর, তবুও নিয়ে পালাল মোবাইল

এদিকে লালমনিরহাট জেলার সদর উপজেলার খুনিয়াগাছ, আদিতমারী উপজেলার মহিষখোচা, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, নোহালী, শৈলমারী, হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়ন সিন্দুর্ণা, ডাউয়াবাড়ী, পাটিকাপাড়া, ধুবনী, গড্ডিমারী, সানিয়াজান এবং পাটগ্রাম উপজেলার দহগ্রাম, আঙ্গুরপোতা নদী অববাহিকার নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। বারবার বন্যায় তিস্তা পাড়ের মানুষ বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তার পানি বেড়ে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App