×

রংপুর

গভীর রাতে গাছের মগডাল গৃহবধূ, অচেতন অবস্থায় উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১১:৩৭ এএম

গভীর রাতে গাছের মগডাল গৃহবধূ, অচেতন অবস্থায় উদ্ধার

ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির আঙিনার একটি আমগাছের উঁচু ডালে উঠে অচেতন হয়ে পড়া বৃষ্টি আক্তার (২১) নামে এক গৃহবধূকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে বাড়ির আঙিনায় আমগাছের মগডালে বৃষ্টি আক্তারকে অচেতন অবস্থায় দেখতে পান তারা। স্থানীয়রা নিজেদের চেষ্টায় তাকে নিচে নামাতে না পেরে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনে খবর দেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় অনেক মানুষ।

খবর পেয়ে রাত ৮টার দিকে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ২০ থেকে ২৫ মিনিটের চেষ্টায় বিশেষ কৌশল ব্যবহার করে গাছের মগডাল থেকে অচেতন গৃহবধূকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। পরে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে।

উদ্ধার হওয়া বৃষ্টি আক্তার ওই এলাকার মো. জিলহানির স্ত্রী। তবে কীভাবে তিনি আমগাছের এত উঁচু ডালে উঠেছিলেন বা সেখানে গিয়ে কী কারণে অচেতন হয়ে পড়েন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জ্ঞান ফেরার পরও এ বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি।

স্থানীয় বাসিন্দা মিলন চন্দ্র রায় ও লোকমান হোসেন জানান, গৃহবধূকে গাছের ওপর অচেতন অবস্থায় দেখতে পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে নিরাপদে উদ্ধার করেন।

স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে অলৌকিক বা ‘জিন-পরীর’ প্রভাব হিসেবে দেখার কথা বললেও এর পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের ফায়ার লিডার আবুল হাসান জানান, খবর পাওয়ার পর রাত ৮টার দিকে একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে গাছের মগডাল থেকে গৃহবধূকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউটিউব-ফেসবুক অপব্যবহারের রাশ টানবে সরকার: চিফ হুইপ

ইউটিউব-ফেসবুক অপব্যবহারের রাশ টানবে সরকার: চিফ হুইপ

নৃত্যশিল্পীকে ডেকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নৃত্যশিল্পীকে ডেকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জামায়াতের, নিঃশর্ত মুক্তি দাবি

আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জামায়াতের, নিঃশর্ত মুক্তি দাবি

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App