×

রংপুর

প্রিপেইড মিটার বাতিলের দাবি, না হলে বৃহত্তর কর্মসূচীর হুঁশিয়ারি

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৭:৫২ পিএম

প্রিপেইড মিটার বাতিলের দাবি, না হলে বৃহত্তর কর্মসূচীর হুঁশিয়ারি

ছবি: ভোরের কাগজ

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো)’র নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে বিদ্যুৎমন্ত্রী বরাবর স্বারকলিপি দিয়েছেন নীলফামারী জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয় বরাবরে ওই স্বারকলিপি প্রদান করা হয়।

স্বারকলিপিতে উল্লেখ করা হয়, ডিমান্ড চার্জ বাতিল, মিটারভাড়া বন্ধ, ৫০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত স্বল্প রেট এবং ভেটের রেট কমাতে হবে।

জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ এর আয়োজনে সংগঠনটির সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বড় বাজার ট্রাফিক মোড়ে পরিষদের কার্যালয়ে সমাবেসে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহসভাপতি মাহবুবুল আলম আলম টুলু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আবু, সাবেক ডিপুডি কমান্ডার আব্দুল জলিল ও বৈষম্য বিরোরী ছাত্র আন্দোলনের সভাপতি আলিফ সিদ্দিকি প্রান্ত প্রমুখ। এদিকে, বিক্ষোভ মিছিলের পাশাপাশি পাঁচ দফা দাবী আদায়ে পথচারী ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন বলেন, বিদ্যুতের ভেলকিবাজিতে (লোডশেডিংয়ে) অতিষ্ট মানুষ। প্রি-পেইড মিটার জনগণকে চুষে খাচ্ছে।  আমাদের দাবী মানা না হলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচী ঘোষনা করা হবে। এছাড়াও, মানুষের মৌলিক চাহিদা যথাযথভাবে পূরণ করতে হবে। সীমান্তবর্তী উত্তরে এ জেলাকে উন্নয়নশীল জেলায় পরিনত করতে আমরা সকলেই সবসময় ঐক্যবদ্ধ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App