×

রংপুর

ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Icon

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম

ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ছবি : ভোরের কাগজ

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনার পর ট্রাকটি ইজিবাইককে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মুদি দোকানে ঢুকে উল্টে পড়ে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বুড়িমারী ঘন্টিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে যাত্রীবাহী একটি ইজিবাইক বুড়িমারী থেকে পাটগ্রামের দিকে যাচ্ছিল। একই সময়ে লালমনিরহাট থেকে ছেড়ে আসা কুষ্টিয়া ট-১১-২১২১ নম্বরের একটি ট্রাক বুড়িমারী স্থলবন্দরের দিকে যাচ্ছিল। ঘন্টিবাজার এলাকায় পৌঁছালে ট্রাকটির সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর ট্রাকটি ইজিবাইককে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মুদি দোকানে ঢুকে উল্টে যায়। এতে ইজিবাইকের যাত্রী ও দোকানে থাকা লোকজনের মধ্যে তিনজন নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহত চারজনকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে যোগ দেয়।

প্রত্যক্ষদর্শী রাজু আহমেদ বলেন, সকালে হঠাৎ একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে সেটিকে নিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। দুর্ঘটনাস্থলের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ছিল বলেও জানান তিনি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুড়িমারীর ঘন্টিবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। তিনজন পুরুষ নিহত হয়েছেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের বড় সুখবর

প্রাথমিকে নিয়োগবঞ্চিতদের বড় সুখবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯

মাছের ঘেরে মিলল যুবকের গুলিবিদ্ধ মরদেহ

মাছের ঘেরে মিলল যুবকের গুলিবিদ্ধ মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App