×

ধর্ম

পবিত্র শবে মেরাজের তারিখ ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ০৮:২৯ পিএম

পবিত্র শবে মেরাজের তারিখ ঘোষণা

দেশের আকাশে আজ ১৪৪৫ হিজরি বর্ষের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। এরফলে আগামী রবিবার (১৪ জানুয়ারি) থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে। এ পরিপ্রেক্ষিতে, আগামী ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিনগত রাতে পবিত্র শবে মিরাজ পালিত হবে।

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো, নায়েব আলী মন্ডল।

সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূরঅনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

উল্লেখ্য, মুহাম্মদ (সা.) এর জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ‘মেরাজ’। হজরত মুহাম্মদ (সা.) ছাড়া অন্য কোনো নবী এ পরম সৌভাগ্য লাভ করতে পারেননি। এ মেরাজ রজনীতেই মানবজাতির শ্রেষ্ঠ ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়। এজন্য মুসলিমদের কাছে মিরাজের তাৎপর্য গুরুত্বপূর্ণ।

ইসলামের ইতিহাস-অনুযায়ী মুহাম্মাদের (সা.) নবুওয়াতের দশম বৎসরে (৬২১ খ্রিষ্টাব্দ) রজব মাসের ২৬ তারিখের দিবাগত রাতে ইসলামের নবি মুহাম্মাদ (সা.) প্রথমে কাবা শরিফ থেকে জেরুজালেমে অবস্থিত বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন এবং সেখানে তিনি নবিদের জামায়াতে ইমামতি করেন। অতঃপর তিনি বোরাক নামক বিশেষ বাহনে আসীন হয়ে ঊর্ধ্বলোকে গমন করেন। ঊর্ধ্বাকাশে সিদরাতুল মুনতাহায় তিনি আল্লাহর সাক্ষাৎ লাভ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশজুড়ে সড়কে মৃত্যুর মিছিল, একদিনে নিহত ১৬

দেশজুড়ে সড়কে মৃত্যুর মিছিল, একদিনে নিহত ১৬

মোদির একান্ত সচিব কে এই নিধি তিওয়ারি

মোদির একান্ত সচিব কে এই নিধি তিওয়ারি

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র, কারণ জানাল জামায়াত

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র, কারণ জানাল জামায়াত

পবিপ্রবিতে র‍্যাগিংয়ের শিকার নবীন শিক্ষার্থী, শেবাচিমে ভর্তি

পবিপ্রবিতে র‍্যাগিংয়ের শিকার নবীন শিক্ষার্থী, শেবাচিমে ভর্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App