×

জাতীয়

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রায় দেড় হাজার বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে গোপালগঞ্জ শহরে প্রবেশ করেন। এ সময় পুলিশের ব্যারিকেড ও কয়েকটি স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। মিছিলকে কেন্দ্র করে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। দুপুরের পর থেকে শহরের পরিবেশ স্বাভাবিক হতে শুরু করে।

বিকেলে সংবাদ সম্মেলনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ছয় প্লাটুন বা প্রায় ১৫০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা অনুযায়ী গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুলিশ, এসআরবি, এপিবিএন ও আনসারসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করছেন। প্রয়োজনে আরও জনবল পাঠানোর প্রস্তুতি রয়েছে।

জননিরাপত্তা বিঘ্নিত করা কিংবা সরকারি-বেসরকারি সম্পত্তিতে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান জানান, গোপালগঞ্জের নিরাপত্তায় ১ হাজার ৩৫০ জন কর্মকর্তা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার ৬৭ কিলোমিটার জাতীয় মহাসড়কে পর্যাপ্ত টহল দল ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া সদর উপজেলাসহ জেলার চারটি উপজেলায় সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় পুলিশ কাজ করছে।

তিনি আরও বলেন, জনগণের জানমাল রক্ষায় ভবিষ্যতেও প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

যেভাবে শহরে প্রবেশ করেন মিছিলকারীরা

প্রসঙ্গত, রোববার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গাবতলা মোড়ে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। পরে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খানের নেতৃত্বে মিছিল নিয়ে বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করেন তারা।

মিছিলকারীদের হাতে লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সময় জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক পরিবর্তন করে আগের নামসংবলিত ব্যানার টাঙিয়ে দেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধও করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরব ভেঙে পড়ছে: ট্রাম্প

সৌদি আরব ভেঙে পড়ছে: ট্রাম্প

শেখ হাসিনার বিচার নতুনভাবে করার ভারতীয় প্রস্তাব চিফ প্রসিকিউটরের নাকচ

শেখ হাসিনার বিচার নতুনভাবে করার ভারতীয় প্রস্তাব চিফ প্রসিকিউটরের নাকচ

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন

যেভাবে গ্রেপ্তার হলেন এসপি জাহাংগীর

যেভাবে গ্রেপ্তার হলেন এসপি জাহাংগীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App