×

ধর্ম

রাজশাহীতে মহানবীর (সা.) বিদায় হজ উপলক্ষে সেমিনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১০:০৫ পিএম

রাজশাহীতে মহানবীর (সা.) বিদায় হজ উপলক্ষে সেমিনার

ছবি: সংগৃহীত

মহানবী (সা.) এর বিদায় হজ ও গাদিরে খুম দিবস উপলক্ষে রাজশাহীতে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুন) বিকেলে নগর ভবনের পশ্চিমে গ্রেটার রোডে শাহ ডাইন কমিউনিটি সেন্টারে এটি আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি। ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের রাজশাহী শাখার উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন ঢাকাস্থ রাসূল-এ-আকরাম ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষা বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ আলী মোর্তজা। 

ইমামিয়া ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবু জাফর মন্ডলের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান  প্রফেসর ড. ওসমান গনী, বগুড়ার আল মাহদী শিক্ষাকেন্দ্রের পরিচালক হুজ্জাতুল ইসলাম মো. মোজাফফর হুসাইন এবং চাঁপাইনবাবগঞ্জের পবিত্র কোরআন ও আহলে বাইত শিক্ষাকেন্দ্রের পরিচালক হুজ্জাতুল ইসলাম ড. আবদুল্লাহ।

এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী সুগার মিলস লিমিটেডের কৃষি বিভাগের সাবেক মহাব্যবস্থাপক মীর সিদ্দিকুর রহমান, রাজশাহী কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক আ.জ.ম. মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের প্রাক্তন কমান্ডার ডা.আব্দুল মান্নান, বাংলাদেশ সুফি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, রাজশাহীর  আলিয়া মাদ্রাসা ও আল মোস্তফা ইউনিভার্সিটির ফারসি ভাষা বিভাগের শিক্ষক ড. আব্দুল হান্নান ইমামি এবং রাজশাহীর মোহাম্মাদ আমীন (সা.) ফারসি শিক্ষাকেন্দ্রের পরিচালক হুজ্জাতুল ইসলাম শেখ আলী আকবর প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,  বিদায় হজে আরাফাতের ময়দানে উপস্থিত জনসমুদ্রের উদ্দেশ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এক যুগান্তকারী ভাষণ দেন। এ ভাষণে বিশ্ব মানবতার সবকিছুর দিক নির্দেশনা ছিল। মুসলমানরা যাতে তাদের দিন থেকে বিচ্যুত না হয়, সেজন্য ছিল বিশেষ দিক নির্দেশনা। মহানবী (সা.) তার বিদায় হজের ভাষণে বলেন, তোমরা যতদিন পবিত্র কোরআন ও আমার আহলে বায়েতকে অনুসরণ করবে ততদিন পথভ্রষ্ট হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App