×

ধর্ম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

রাসুলপ্রেম, আত্মশুদ্ধি ও মানবিক সমাজ গঠনের আহ্বান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৮:৫৯ পিএম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

পবিত্র জন্মদিন ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে রাজধানীতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সা.)-এর পবিত্র জন্মদিন ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে রাজধানীতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দেওয়ানবাগীর দল ওলামা মিশন বাংলাদেশের উদ্যোগে সোমবার বিকেলে মতিঝিলের এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পাঁচ শতাধিক দেশবরেণ্য আলেম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা হুজুর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফারুক (এম. ফারুক)।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর কুদরত এ খোদা রাসুলপ্রেম, আত্মশুদ্ধি এবং উত্তম চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। 

ঈদে মিলাদুন্নবি (সা.) প্রচলনে সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.)-এর অবদান তুলে ধরে তিনি বলেন, ‘মুসলিম জাতির ধারণা ছিল ১২ রবিউল আউয়ালেই হযরত রাসুল (সা.) ওফাত লাভ করেছেন। যে কারণে মুসলমানরা দয়াল রাসুলের (সা.) জন্মদিনের আনন্দ উদযাপনের রহমত থেকে বঞ্চিত ছিলেন। কিন্তু শাহ দেওয়ানবাগী (রহ.) ঐতিহাসিক দলিল দিয়ে প্রমাণ করে দিলেন, তিনি ওফাত লাভ করেছেন ১ রবিউল আউয়াল, আর জন্মগ্রহণ করেছেন ১২ রবিউল আউয়াল তারিখে।’ 

আরও পড়ুন: ২০২৭ সালের রমজানের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আগে বাংলাদেশে সিরাতুন্নবি পালিত হতো উল্লেখ করে প্রফেসর কুদরত এ খোদা বলেন, হযরত দেওয়ানবাগী (রহ.)-এর অব্যাহত প্রচেষ্টায় বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবি পালন করা শুরু করেছে। 

ইমাম কুদরত এ খোদা তাঁর আলোচনায় হযরত রাসুল (সা)-এর প্রতি গভীর ভালোবাসাকে আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের গুরুত্বপূর্ণ পথ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, মানুষের অন্তরে শান্তি প্রতিষ্ঠা না হলে পরিবার, সমাজ কিংবা বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি আলেম-ওলামা ও আশেকে রাসুলদের প্রতি মহানবি (সা.)-এর প্রেম, ক্ষমা, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা তথা মোহাম্মদী ইসলামের শিক্ষা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম-ওলামা, আশেকে রাসুল ও ইসলামী চিন্তাবিদরা হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, তাঁর প্রতি ভালোবাসা, ঈদে মিলাদুন্নবির তাৎপর্য, আত্মশুদ্ধি, সুফিবাদ এবং ব্যক্তি ও সমাজজীবনে মহানবি (সা.)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

উক্ত অনুষ্ঠানে মোহাম্মদী ইসলামের মিলাদ শরিফ পাঠ করা হয়। আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং বিশ্বমানবতার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিম্নচাপের প্রভাব, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

নিম্নচাপের প্রভাব, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে সিলেটের যুবক নিহত

‘রোহিঙ্গারা রোহিঙ্গাই, বাঙালি নয়’

মিয়ানমারকে ঢাকা ‘রোহিঙ্গারা রোহিঙ্গাই, বাঙালি নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App