×

ধর্ম

২০২৭ সালের রমজানের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০১:২২ পিএম

২০২৭ সালের রমজানের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

ছবি : সংগৃহীত

২০২৬ সাল শেষ হতে এখনও সময় থাকলেও ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। জ্যোতির্বিজ্ঞানের হিসাবের ভিত্তিতে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম জর্ডান নিউজ সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৭ সালে হিজরি ১৪৪৮ সনের পবিত্র রমজান মাস ৮ ফেব্রুয়ারি, সোমবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, রমজানের চাঁদ দেখার সম্ভাব্য পর্যবেক্ষণ হতে পারে ৬ ফেব্রুয়ারি, শনিবার, অর্থাৎ শাবান মাসের ২৯ তারিখে। তবে শাবান মাস ৩০ দিন পূর্ণ হলে ৭ ফেব্রুয়ারি রোববার শেষ হবে এবং পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনের হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে ৮ মার্চ, সোমবার রমজান মাস শেষ হয়ে ৯ মার্চ, মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে।

আরও পড়ুন: আখেরি চাহার শোম্বা কী, কেন পালন করা হয়?

তবে এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। হিজরি ক্যালেন্ডারের মাস চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাঁদ দেখা সংক্রান্ত সিদ্ধান্তের পর নির্ধারিত হবে।

ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় অনেক সময় এক দিন পর রমজান বা ঈদ পালিত হয়। তাই বাংলাদেশের ক্ষেত্রে চূড়ান্ত তারিখ স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App