×

সোশ্যাল মিডিয়া

প্রতিমন্ত্রী নুর

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল, ‘আঁচ করতে পারেনি কেউ?’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল, ‘আঁচ করতে পারেনি কেউ?’

ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশানের মতো গুরুত্বপূর্ণ ও কূটনৈতিক এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পোস্টে নুরুল হক নুর লেখেন, আওয়ামী লীগ সরকারের সময় গুলশানে ব্যক্তিগত কাজে লাজ ফার্মা বা কোনো রেস্টুরেন্টে গেলেও বিভিন্ন সংস্থা বিষয়টি নজরদারিতে রাখত। এমনকি কোনো কোনো সংস্থা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ থেকেও ছবি সংগ্রহ করত।

তিনি প্রশ্ন তোলেন, গুলশানের মতো গুরুত্বপূর্ণ ভিআইপি ও কূটনৈতিক এলাকায় নিষিদ্ধ সংগঠনের ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী কীভাবে জড়ো হয়ে মিছিল করল।

প্রতিমন্ত্রী বলেন, প্রশাসন কিংবা গোয়েন্দা সংস্থার কেউই কি বিষয়টি আগে থেকে আঁচ করতে পারেনি? এসব বিষয় বিবেচনায় নিয়ে কার্যকর পদক্ষেপ না নিলে এটি অশনি সংকেত হয়ে দাঁড়াতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) গুলশানে ঝটিকা মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে গ্রেপ্তার দুজনের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মশার কামড় নিয়ে গবেষণা

মশার কামড় নিয়ে গবেষণা

পশ্চিম এশিয়ার যুদ্ধ আন্তর্জাতিক স্বার্থের পক্ষে নয়: শি

পশ্চিম এশিয়ার যুদ্ধ আন্তর্জাতিক স্বার্থের পক্ষে নয়: শি

ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন

ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল, ‘আঁচ করতে পারেনি কেউ?’

প্রতিমন্ত্রী নুর গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল, ‘আঁচ করতে পারেনি কেউ?’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App