×

খেলা

চট্টগ্রামে প্রচন্ড রোদে ঘাম ঝরাল টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২২, ০৯:৪৪ এএম

চট্টগ্রামে প্রচন্ড রোদে ঘাম ঝরাল টাইগাররা

চট্টগ্রামে তৃতীয় দিন মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে নিজদের প্রস্তুত করল টাইগাররা

আর কিছুক্ষন পর ব্যাট হাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবেন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। তবে তার আগে মঙ্গলবার (১৭ মে) চট্টগ্রামে প্রচন্ড রোদে ঘাম ঝরাল টাইগাররা। ব্যাট হাতে সকালেই ব্যাটে শান দিয়েছে মুমিনুল বাহিনী। এদিন তামিম-জয় ব্যাট হাতে বড় সংগ্রহের দিকে এগোবে তা নতুন করে কিছু বলার নেই। তাছাড়া চট্টগ্রামের ছেলে তামিম ঘরের মাঠে গর্জে ওঠবে এটাই প্রত্যাশা ভক্তদের।

এছাড়া রেকর্ডবুকে নিজের নাম লেখানো যে কোনো ক্রিকেটারের জন্য বিশেষ এক মুহূর্ত। তা যদি নিজের ঘরের মাঠে হয় তাহলে সেই আনন্দ অধিকতর স্মরণীয় হয়ে থাকে। শ্রীলঙ্কার বিপক্ষে এমনই এক স্মরণীয় মুহূর্তের জন্য অপেক্ষা করছে তামিমসহ পুরো চট্টগ্রামবাসী। টেস্ট ক্যারিয়ারে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে তামিমের প্রয়োজন ১১৭ রান।

সোমবার (১৬ মে) লঙ্কান বোলারদের মনোবল ভেঙে দিতে তামিম-জয় ব্যাট হাতে হাঁকিয়েছেন ৯টি বাউন্ডারি। যেখানে চারটি ৪ মেরেছেন তামিম। ৪ চারের সাহায্যে ৬৭.৩১ স্ট্রাইক রেটে ৫২ বলে ৩৫ রান নিয়ে প্রথমদিন শেষ করেছেন তিনি। মঙ্গলবার তৃতীয় দিনের শুরু থেকে আরো সতর্কতা অবলম্বন করেই খেলার চেষ্টা করবেন। সোমবার নামের পাশে ৩৫ রান যোগ করার সুবাদে টেস্ট ক্যারিয়ারে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে তার প্রয়োজন মাত্র ১১৭ রান। সাগরিকার এই উইকেটে একটু দেখেশুনে খেললে নামের পাশে আরো শতরান যোগ করা বেশ একটা কষ্টসাধ্য নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভোরের কাগজের রাজশাহী প্রতিনিধি সাইদুরের মৃত্যু

ভোরের কাগজের রাজশাহী প্রতিনিধি সাইদুরের মৃত্যু

রাজধানীর আবহাওয়ায় যে বার্তা

রাজধানীর আবহাওয়ায় যে বার্তা

এমপি পদ হারাচ্ছেন গাজী নজরুল?

এমপি পদ হারাচ্ছেন গাজী নজরুল?

এমপি নজরুলের বাসা থেকে উদ্ধার চিঠিতে কী লেখা ছিল

এমপি নজরুলের বাসা থেকে উদ্ধার চিঠিতে কী লেখা ছিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App