×

খেলা

রেফারির সিদ্ধান্ত নিয়ে হাতাহাতি, প্রাণ গেল ফুটবলারের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২২, ০৩:১২ পিএম

রেফারির সিদ্ধান্ত নিয়ে হাতাহাতি, প্রাণ গেল ফুটবলারের

প্রতীকী ছবি

রেফারির বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ফুটবলে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। দুই দলের ফুটবলারদের হাতাহাতিতে একজন তরুণ ফুটবলার প্রাণ হারিয়েছেন। প্রায় ১৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে পরপারে পাড়ি জমিয়েছেন তিনি।

গত ১০ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অক্সনার্ড হাই স্কুলের ফুটবল মাঠে ফুটবলারদের হাতাহাতির এ ঘটনা ঘটে। পুলিশ এসে ঘটনাস্থল থেকে ২৯ বছর বয়সী মিসায়েল সানচেজ নামক এক ফুটবলারকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

ঘটনার পর প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এক বিবৃতিতে অক্সনার্ড পুলিশ জানায়, খেলা হচ্ছিল দুটি ফুটবল দলের মধ্যে। রেফারির নেয়া একটি সিদ্ধান্তে একমত হতে না পেরে হাতাহাতিতে জড়ায় দুই দল। সানচেজ সে দুই দলের একটির হয়ে খেলছিল। তখন বেশ কয়েকজন দুর্বৃত্ত সানচেজকে আক্রমণ করে। অচেতন অবস্থায় সানচেজকে ভেঞ্চুরা কাউন্টি মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়।

সানচেজের খুনি সন্দেহে এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রত্যক্ষদর্শীদের তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App