×

খেলা

টুর্নামেন্টের সব পুরস্কারই বাংলাদেশের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ০২:২৪ এএম

অতীতে নেপালের সামনে এখনকার বাংলাদেশ নারী দলের বিস্তর পার্থক্য। খেলার শুরুতেও টের পায় নেপালের মেয়েরা। যেখানে ৮ বারের সাক্ষাতে ছয়বারই হেরেছিল বাংলাদেশ।

মাত্র দু’বার ড্র করার সুযোগ পায় লাল-সবুজের দলটি।

সোমবার (১৯ সেপ্টেম্বর) নেপালকে তাদের ঘরের মাঠ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৩-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল।

টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে সব পুরস্কার নিজেদের করে নেয় বাংলার মেয়েরা। চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি ফেয়ার প্লে ট্রফিও জিতে নেয় বাংলাদেশ।

সেরা গোলকিপার নির্বাচিত হন রুপনা চাকমা। দুটি হ্যাটট্রিকসহ সর্বোচ্চ (৮ গোল করে) গোলদাতার পুরস্কার জিতে নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন।

টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত পারফরম্যান্স করে গোল্ডেন বুটও জিতে নেন সাবিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App