×

খেলা

বিমানবন্দরেও যাবেন না সালাউদ্দিন!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ১১:০৯ পিএম

সাফের সভাপতি হিসেবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ট্রফি দিতে নেপালে যাননি। আগামীকাল বুধবার (২১ সেপ্টেম্বর) হজরত শাহজালাল বিমানবন্দরে যাবেন না। কেন তিনি নেপাল যাননি বা আগামীকাল বিমানবন্দরেও যাবেন না? কারণটা মঙ্গলবার তিনি নিজেই জানিয়েছেন।

বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি বিমানবন্দরে গেলে মেয়েদের ওপর থেকে ফোকাসটা ভাগ হয়ে যেতে পারে। আমি চাই, মেয়েরাই পুরোপুরি ফোকাসে থাকুক। মেয়েরা কাপ নিয়ে আসছে। আমি গেলে সাংবাদিকেরা আমাকে প্রশ্ন করবে। তাতে আলোটা ভাগ হয়ে যাবে। আমি চাই, পাদপ্রদীপের আলো যেন ওদের ওপর থাকে। আমি বাফুফে ভবনে ওদের বরণ করব।

বাফুফে সভাপতি বলেন, আমার মনে হয়েছিল, আমি যদি বড়লোক হতাম, তাহলে নিজে প্লেন চালিয়ে ওখানে (কাঠমান্ডু) নেমে যেতাম। কাল আমার অনুভূতি এ রকম ছিল। আমি নেপাল যাওয়ার জন্য তিনবার টিকিট করে তিনবার বাতিল করেছি। সাফের সভাপতি হিসেবে কাপ দিতে পারতাম আমি। তবে সাফ সভাপতি হিসেবে কাপ দেয়ার চেয়ে আমি ভেবেছি, মেয়েরা জিতে আসুক। সে জন্য আমি বাফুফেতে বসে খেলা দেখেছি।

মেয়েদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে সালাউদ্দিন ছিলেন উচ্ছ্বসিত। বাফুফে সভাপতি হিসেবে তার ১৪ বছরের দীর্ঘ সময়ে ছেলেদের জাতীয় দল কোনো ট্রফি জিততে পারেনি। ট্রফি জেতা দূরে থাক, ছেলেরা সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালেই খেলতে পারছেন না ২০০৬ সালের পর থেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App