×

খেলা

ভুটানের জালে মেয়েদের ৮ গোল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২২, ০৭:২৭ পিএম

ভুটানের জালে মেয়েদের ৮ গোল

ভুটনাকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ছবি: সংগৃহীত

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে উড়ন্ত সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। মঙ্গলবার (১ নভেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটনাকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।

এ ম্যাচে হ্যাটট্রিক করেছেন সুরভি আকন্দ। এ ছাড়া জোড়া গোল করেছেন উমেহ্লা মারমা। একটি করে গোল আসে থুইনু মারমা, জয়নব বিবি রিতা, কানন রানী বাহাদুরের পা থেকে।

২০১৭ সালে মেয়েদের বয়সভিত্তিক এই টুর্নামেন্টের প্রথম আসর বসেছিল। ঢাকায় অনুষ্ঠিত সেই আসরে শিরোপা জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে পরের দুই আসরে ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা জেতা হয়নি।

করোনার কারণে দুই বছরের বিরতি দিয়ে মাঠে গড়িয়েছে এবারের আসর। গত দুইবারের চ্যাম্পিয়ন ভারত না থাকায় তিন দলের এই আসরে বাংলাদেশই ফেভারিট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App