×

খেলা

আল আমিনের তদন্ত প্রতিবেদন পেছালো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২২, ১১:১৯ এএম

আল আমিনের তদন্ত প্রতিবেদন পেছালো

পেসার আল আমিন। ফাইল ছবি

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাচ্চাসহ বের করে দেয়ার অভিযোগের মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামি ১ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

বুধবার (২ নভেম্বর) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। কিন্তু এদিন পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী প্রতিবেদন দাখিলের এ তারিখ ধার্য করেন।

এর আগে, গত ১ সেপ্টেম্বর স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে ২ সেপ্টেম্বর আল-আমিনের বিরুদ্ধে মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা। মামলাটিতে আল-আমিন স্থায়ী জামিনে আছেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর পারিবারিকভাবে ক্রিকেটার আল আমিনের সঙ্গে ইসরাত জাহানের বিয়ে হয়। এ দম্পতির দুই সন্তান রয়েছে। আল-আমিন তার স্ত্রী ইসরাতের কাছে ফ্ল্যাটের মূল্য পরিশোধ বাবদ ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। ইসরাতের বৃদ্ধ বাবা দাবি করা যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আল আমিন তাকে মারধর করে বাসা থেকে বের করে দেন। এছাড়া অন্য মেয়ের সঙ্গে আল আমিনের সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ করেন তার স্ত্রী ইশরাত জাহান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App