×

খেলা

ছয় বছর পর ঢাকায় আসছে ইংল্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ০৪:৪৫ পিএম

ছয় বছর পর ঢাকায় আসছে ইংল্যান্ড

ফাইল ছবি

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই নতুন বছর শুরু করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টানা ছয় বছর পর বাংলাদেশ সফরে আসছে ইংলিশরা। তিন ম্যাচের ওয়ানডে ও তিনটি টি-২০ সিরিজ খেলবে ইংল্যান্ড ক্রিকেট দল। ১ মার্চ মিরপুরে শুরু হবে ওয়ানডে সিরিজ।

দ্বিতীয় ওয়ানডে একই ভেন্যুতে ৩ মার্চ খেলা গড়াবে মাঠে। এরপর চট্টগ্রামে যাবে দুই দল।

সেখানে ৬ মার্চ খেলবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। তিন ম্যাচের টি-২০ সিরিজও হবে চট্টগ্রামে। প্রথম ম্যাচ ৯ মার্চ এবং পরের দুই ম্যাচ যথাক্রমে ১২ ও ১৪ মার্চ মাঠে গড়াবে। ওয়ানডে সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ।

যে লিগের পয়েন্টের ওপর ভিত্তি করে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে কারা খেলবে তা নির্ধারণ হবে।

সুপার লিগের টেবিলে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। ইংল্যান্ডের সমান ১৮ ম্যাচ খেলে তুলেছে ১২০ পয়েন্ট। টেবিলে আছে পাঁচে। ইংলিশরা সেখানে ১২৫ পয়েন্ট নিয়ে আছে চারে।

এছাড়া তিন ম্যাচের টি-২০ সিরিজ চট্টগ্রামে আয়োজন করাকে বিসিবির সাহসী সিদ্ধান্ত বলতে হবে। সর্বশেষ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ভারত ওই মাঠে চারশ’ ছাড়ানো রান করেছে।

ইংল্যান্ড সর্বশেষ টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন এবং তাদের ব্যাটিং লাইন আপও বিধ্বংসী। ওই ইংলিশদের বিপক্ষে চট্টগ্রামে টি-২০ খেলবেন লিটন-সাকিবরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App