×

খেলা

পেলের শেষকৃত্যে উপস্থিত না হয়ে বিতর্কের মুখে নেইমার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩, ০৭:০০ পিএম

পেলের শেষকৃত্যে উপস্থিত না হয়ে বিতর্কের মুখে নেইমার

ছবি: সংগৃহীত

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেননি তারকা নেইমার জুনিয়র। যদিও নেইমারের পক্ষে তার বাবা নেইমার সিনিয়র ছুটে গিয়েছিলেন সান্তোসে। কিন্তু নিজ দেশের এমন কিংবদন্তির শেষকৃত্যে যোগ না দিয়ে বিতর্কের মুখে পড়েছেন নেইমার।

এদিকে, ফরাসি গণমাধ্যম জানিছে, পেলের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য নেইমারকে ছুটিও দিয়েছে তার ক্লাব পিএসজি। কিন্তু ফুটবলের রাজাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিতদের মধ্যে তাকে দেখা যায়নি। এমনকি পিএসজিকে এ বিষয়ে অবগতও করেননি। এমনটাই জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো।

এ নিয়ে ব্রাজিলের এক টিভি শো’র উপস্থাপক জোসে লুইস দাতেনা সমালোচনা করে বলেন, ‘ছুটির জন্য নেইমার খুব ভালোভাবেই চাপ দিতে পারত পিএসজিকে। এর আগেও সে বেশ কয়েকবার পার্টি করার জন্য ছুটি নিয়েছে। তাহলে পেলেকে বিদায় জানানোর জন্য কেন ছুটি নিতে পারবে না? আমি মনে করি একজন ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে নেইমারের আসাটা বাধ্যতামূলক ছিল।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগপত্রে কী লিখেছেন পুতুল?

পদত্যাগপত্রে কী লিখেছেন পুতুল?

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

এসএমই ঋণ নিতে কী লাগবে?

এসএমই ঋণ নিতে কী লাগবে? ব্যবসা শুরু থেকে সম্প্রসারণ- জামানত, কাগজপত্র, যোগ্যতা ও সুদের হার জানুন

হরমুজে পালটাপালটি হামলা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

হরমুজে পালটাপালটি হামলা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App