×

খেলা

এবার আচমকা অবসরের ঘোষণা হুগো লরিসের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ১১:১৮ এএম

এবার আচমকা অবসরের ঘোষণা হুগো লরিসের

গোলকিপার হুগো লরিস।

আকস্মিক অবসর নিয়েছেন গ্যারেথ বেল। আর একদিন পরেই আচমকা একই সিদ্ধান্ত নিলেন ফ্রান্সের অধিনায়ক তথা গোলকিপার হুগো লরিস। তবে তিনি শুধুমাত্র আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন।

ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন বিশ্বসেরা এই গোলরক্ষক।

ফরাসি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর কথা জানিয়েছেন লরিস। তিনি বলেন, ইউরোর যোগ্যতাপর্বের খেলা শুরু হবে আর কয়েকমাস পরেই। এটাই অবসর নেয়ার সেরা সময়।

বিশ্বকাপ এখন অতীত। সামনে ইউরো কাপ। এদিকে দিদিয়ের দেশ্যমের সঙ্গে চুক্তি নবায়ন করেছে ফরাসি ফুটবল সংস্থা। তার হাতেই ফ্রান্সের জাতীয় ফুটবল দলের দায়িত্ব।

ফ্রান্সের হয়ে লরিস খেলেছেন রেকর্ড ১৪৫ ম্যাচ। যার মধ্যে ১২২ ম্যাচে ছিলেন তিনি অধিনায়ক। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের আসরে তার নেতৃত্বে বিশ্বকাপ জিতে ফ্রান্স। যদিও কাতারে তা ধরে রাখতে পারেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App