×

খেলা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ১০:১৮ পিএম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২১ জানুয়ারি) এক বিবৃতিতে দল ঘোষণা করে বিসিবি। বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নারী ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

১৫ সদস্যবিশিষ্ট দলে ঠাঁই পেয়েছে চলমান অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা চার ক্রিকেটার। তার হলেন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, স্বর্ণা আক্তার, দিলারা আক্তার। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৬ ফেব্রুয়ারি পাকিস্তান ও ৮ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা।

বিশ্বকাপে অংশগ্রহণের লক্ষ্যে আগামী ২৩ জানুয়ারি দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপের গ্রুপ ‘এ’-তে খেলবে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা।

বাংলাদেশ স্কোয়াড নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামিমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস ও সোবহানা মুশতারি।

স্ট্যান্ডবাই রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App