×

খেলা

আইসিসির বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক স্টোকস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ০১:১৮ পিএম

আইসিসির বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক স্টোকস

ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২২ সালের বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস।

এক বছরের পারফরমেন্সের ভিত্তিতে আইসিসি অন্য ফর্মেটের ন্যায় বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ২০২২ সালের বর্ষসেরা টেস্ট দল ঘোষনা করেছে। যেখানে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ চার জন জায়গা পেয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ তিনজন ইংল্যান্ডের। একজন ক্রিকেটার আছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার। তবে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার।

২০২২ সালের মাঝামাঝি সময়ে ইংলিশদের অধিনায়কত্ব নেওয়ার পর পুরো দলটিকেই বদলে দিয়েছে স্টোকস। তার অধীনে ১০ ম্যাচের ৯টিতেই জিতেছে থ্রি লায়ন্সরা। ব্যাট-বল হাতেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন স্টোকস। গেল বছর ব্যাট হাতে ২৬ ইনিংসে দুই সেঞ্চুরিতে ৮৭০ রান করেন ইংলিশ অধিনায়ক। আর বল হাতে নিয়েছেন ২৬ উইকেট।

একাদশে সর্বোচ্চ চার ক্রিকেটার রয়েছে অস্ট্রেলিয়া থেকে। ইংল্যান্ড থেকে সুযোগ পেয়েছেন ৩ ক্রিকেটার। এ ছাড়া ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার থেকে এসেছেন একজন করে। আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশে সুযোগ পায়নি বাংলাদেশের কোনো ক্রিকেটার।

আইসিসি বর্ষসেরা টেস্ট একাদশ

বেন স্টোকস (অধিনায়ক), উসমান খাজা, মার্নাস লাবুশেন, বাবর আজম, জনি বেয়ারস্টো, ঋষভ পান্থ, ক্রেইগ ব্র্যাথওয়েট, প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, নাথাল লায়ন, জেমস এন্ডারসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App