×

খেলা

ভারতের পিচ নিয়ে বিতর্ক, যা বললেন শচীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৮ এএম

ভারতের পিচ নিয়ে বিতর্ক, যা বললেন শচীন

ছবি: সংগৃহীত

ভারত সফরে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। চার ম্যাচের টেস্ট আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবেন তারা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থেকে নাগপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

ভারতের বনাম অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান ইয়ান হিলি বলেছেন, ভারত গতবারের মতো এবারও একই পিচ তৈরি করলে অস্ট্রেলিয়া জিতবে না। অস্ট্রেলিয়ান এই সাবেক ব্যাটসম্যানের এমন বক্তব্যের পরই বিতর্ক শুরু হয়।

ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার বলেন, আপনি যখন একজন আন্তর্জাতিক ক্রিকেটার হবেন, তখন আপনার বিশ্বের যে কোনও জায়গায় খেলার কথা। এগুলো সফরের চ্যালেঞ্জ। আমরা যখন অস্ট্রেলিয়ায় যাই সেখানে টার্ন উইকেটের আশা করি না। আমরা জানি যে সেখানের উইকেটে একটু বাউন্স এবং গতি থাকবে। অস্ট্রেলিয়া যখন ভারতে এসেছে তাদের ধরেই নিতে হবে এখানকার উইকেট টার্ন থাকবে এবং উইকেট হবে ধীর গতির।

শচীন আরও বলেন, প্রতিটি দল তাদের সামর্থ্যের সর্বোত্তম দিতে প্রস্তুত। তাদের চারপাশে যা ঘটে তা নিয়ে তারা বেশি ভাবে না এবং দলটি সবসময় বাইরের লোকেরা কী বলছে বা বাইরে কী চলছে তা নিয়ে ভাবে না। তারা একেবারে ভিন্ন জায়গায় থাকে। আমি মনে করি এসব না ভেবে অস্ট্রেলিয়া খেলতে এসেছে তাদের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকা উচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App