×

খেলা

টম মুডি আসছেন রাতে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৭, ১১:১০ এএম

বিপিএলে দল গোছানোর আগেই রংপুর রাইডার্স দলের প্রধান কোচ হিসেবে নিশ্চিত করে টম মুডিকে। ফ্র্যাঞ্চাইজিটি বিশ্বাস করে একজন ভালো কোচ পাল্টে দিতে পারেন দলের পারফরম্যান্স, জেতাতে পারেন স্বপ্নের শিরোপা। তাই খেলোয়াড় সংগ্রহের আগে সময়ের সেরা কোচকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। গতবার এ দলটির কোচ ছিলেন জাতীয় দলের প্রাক্তন ওপেনার জাভেদ ওমর বেলিম। হঠাৎ দলটিতে এত বড় মানের কোচ! কারণ একটাই, দলের মালিকানা কিনে নিয়েছে দেশের শীর্ষ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ। তাই নিজেদের পরিকল্পনা ও প্রস্তুতিতে কোনো হেরফের রাখতে চাইছে না রংপুর। টম মুডি শ্রীলঙ্কার প্রাক্তন কোচ। এ মুহূর্তে আন্তর্জাতিক কোনো দলকে কোচিং না করালেও একাধিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ মুডি। আইপিএলে তার অধীনেই শিরোপা জেতে সানরাইজার্স হায়দরাবাদ। পাকিস্তান সুপার লিগেও মুলতান সুলতানের কোচ ৫২ বছর বয়সি মুডি। রংপুর রাইডার্সের দায়িত্ব নিতে আজ রাতে ঢাকায় আসছেন টম মুডি। গত রাতে দলের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদিক মুঠোফোনে বলেন, ‘আগামীকাল (আজ) রাতে ঢাকায় চলে আসবেন টম মুডি। আগামীকাল থেকে আমরা দেশী ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শুরু করব।’ বুধবার বিসিবি একাডেমি মাঠে টম মুডির তত্ত্বাবধানে অনুশীলন করার সূচি রয়েছে রংপুরের। প্রথমবারের মতো বাংলাদেশে এলেও রংপুরের দল গোছানোর কাজে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন টম মুডি। দল হিসেবে এবার শক্তিশালী দল গঠন করেছে রংপুর। মাশরাফি বিন মুর্তজাকে দলে নিয়েছে তারা। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটের সেরা পারফরমারদের নিয়ে দল সাজিয়েছে শিরোপা প্রত্যাশী দলটি। পাশাপাশি টি-টোয়েন্টির সেরা তারকাদের নিয়েছে দলটি। ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, লাসিথ মালিঙ্গা দলটিতে খেলবেন। এ ছাড়া রবি বোপারা, ডেভিড উইলি, জনাথন চার্লস ও কুশল পেরেররাও রংপুরের হয়ে খেলবেন। বিপিএলে এখনো শিরোপা পায়নি রংপুর। টম মুডি, মাশরাফি, গেইল ও ম্যাককালামদের হাত ধরে এবার রংপুরের ঘরে শিরোপা ওঠে কি না, সেটাই দেখার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে রেলওয়ে কর্মচারীর মৃত্যু

দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে রেলওয়ে কর্মচারীর মৃত্যু

ফুলবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা হারুন গ্রেপ্তার

ফুলবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা হারুন গ্রেপ্তার

ড. ইউনূসকে হেনস্তা: তীব্র ক্ষোভ জানিয়ে যা বললেন জামায়াত আমির

ড. ইউনূসকে হেনস্তা: তীব্র ক্ষোভ জানিয়ে যা বললেন জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App