×

খেলা

উইজডেনের তালিকায় এবাদত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ০৪:১৯ পিএম

উইজডেনের তালিকায় এবাদত

এবাদত হোসেন

ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন পত্রিকার ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালামনাক’। আর সেই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। গত বছরের সেরা টেস্ট পারফর্মার হিসেবে সম্মানজনক ‘উইজডেন ট্রফির’ মনোনয়ন পেয়েছেন এবাদত। মূলত বছরের সেরা টেস্ট পারফরমেন্সের ওপর ভিত্তি করে ‘দ্য উইজডেন ট্রফি’ দেয়া হয়।

গেল বছরের শুরুতেই নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে টেস্ট জয়ের নায়ক ছিলেন এবাদত। ম্যাচে ১২১ রানে ৭ উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে ৭৫ রানে ১ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৬ উইকেট নেন এবাদত।

দ্বিতীয় ইনিংসে এবাদতের বিধ্বংসী বোলিংয়ে ১৬৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে মাত্র ৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ঐতিহাসিক জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ম্যাচজয়ী পারফরমেন্সের কারণেই বর্ষসেরা টেস্ট পারফর্মার হিসেবে দ্য উইজডেন ট্রফির জন্য সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন এবাদত।

এবাদতের সঙ্গে আরো মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো-হ্যারি ব্রুক, ভারতের রবীন্দ্র জাদেজা, শ্রীলঙ্কার প্রবাদ জয়াসুরিয়া, অস্ট্রেলিয়ার উসমান খাজা-মার্নাস লাবুশেন ও নিউজিল্যান্ডের টম লাথাম। আগামী ২০ এপ্রিল গেল বছরের সেরা টেস্ট পারফরমার হিসেবে উইজডেন ট্রফি বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই ইস্যুতেই পতন শিক্ষামন্ত্রীর

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই ইস্যুতেই পতন শিক্ষামন্ত্রীর

‘ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত নয়, পাঠানো হবে অন্য মন্ত্রণালয়ে’

‘ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত নয়, পাঠানো হবে অন্য মন্ত্রণালয়ে’

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সংযোগ সড়ক ধসে বন্ধ যান চলাচল, দুর্ভোগে হাজারো মানুষ

সংযোগ সড়ক ধসে বন্ধ যান চলাচল, দুর্ভোগে হাজারো মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App