×

খেলা

রেসলারদের মতো ফাউল করে রোনালদোর হলুদ কার্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ০৩:৩৫ পিএম

https://www.youtube.com/watch?v=-RuXHr0Ohb8

নিজেদের মাঠে আল হিলালের বিপক্ষে পাত্তাই পায়নি আল নাসর। দলের সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো নামের প্রতি সুবিচার করতে পারেননি। পুরো ম্যাচে ছিলেন নিষ্প্রভ, সেই সঙ্গে রেসলারদের মত ফাউল করে দেখেছেন হলুদ কার্ড। তার ব্যর্থতার দিনে দল হেরেছে ২-০ গোলে। এ হারে আল নাসরের শিরোপা জেতার স্বপ্ন এখন হুমকির মুখে।

দলের পরাজয়ের দিনে এমন অদ্ভুত ফাউল করে সমালোচনায় বিদ্ধ হয়েছেন পর্তুগিজ তারকা। হয়তো বল দখল না করার হতাশা থেকেই এমনটা করেছেন রোনালদো। ঘটনাটি ঘটেছে দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে। খবর ইএসপিএনের।

রোনালদো বলের দখল নেয়ার সময় আকস্মিকভাবেই গুস্তাভো কুয়েলাকে জাপ্টে ধরেন। তারপর রেসলারদের মতো পেছনে সজোরে টেনে বসিয়ে দেন মাটিতে। মুহূর্তের ঘটনায় হতবাক হন সবাই। কিন্তু রেফারি মাইকেল ওলিভার হলুদ কার্ড বের করতে ভুল করেননি।

এই ম্যাচ শেষে আল নাসরের পয়েন্ট ২৪ ম্যাচে ৫৩। এক ম্যাচ কম খেলে ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। লিগের বাকি ছয় ম্যাচ দিয়ে এই পার্থক্য মিটিয়ে চ্যাম্পিয়ন হওয়া বেশ কঠিন আল নাসরের জন্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ভেরিফিকেশনের নামে বাদ দেওয়া রাষ্ট্রীয় নিয়োগব্যবস্থার অশনিসংকেত’

‘ভেরিফিকেশনের নামে বাদ দেওয়া রাষ্ট্রীয় নিয়োগব্যবস্থার অশনিসংকেত’

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি ও ১১ দ্বিপক্ষীয় বৈঠক

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি ও ১১ দ্বিপক্ষীয় বৈঠক

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App