×

খেলা

জুভেন্টাসকে হারিয়ে ফাইনালে ইন্টার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ১০:৫৯ এএম

জুভেন্টাসকে হারিয়ে ফাইনালে ইন্টার

ছবি: এএফপি

ইতালিয়ান কাপে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাসকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মিলান। সান সিরোয় সেমিফাইনালে দ্বিতীয় লেগে ১-০ গোলে জিতেছে ইন্টার। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থাকায় ফাইনালের মঞ্চে উঠেছে শিরোপাধারীরা।

এর আগে প্রথম লেগ শেষ হয়েছিল ১-১ সমতায়। প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে সমান সমান থাকলেও আক্রমণে এগিয়ে ছিল ইন্টার মিলান। ম্যাচের ১৫মিনিটেই গোলের দেখা পায় ফিলিপে ইনজাগির দল। নিকোলো বারেল্লার থ্রু পাস ধরে লক্ষ্যভেদ করেন ফেদেরিকো দিমারকো।

ব্যবধান দ্বিগুণ করতে পারতেন ইন্টারের আর্জেন্টাইন তাতকা লাউতারো মার্টিনেজ। কিন্তু তার নিচু শট পোস্ট ঘেঁষে বাইরে গেলে ব্যবধান দ্বিগুণ হয়নি। গোল হজম করার পর ব্যাকফুটে চলে যাওয়া জুভেন্টাস দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়াতে পারেনি।

উল্টো আরেকটি গোল হজম করার উপক্রম হয়েছিল তাদের। হেনরিক মিখিতারিয়ানের গতিময় ভলি আটকান গোলরক্ষক, কিন্তু তাতে আটকায়নি ইন্টারের জয়োৎসব। এদিকে অপর সেমিফাইনালের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার মুখোমুখি হবে ফিওরেন্তিনা ও ক্রিমোনেসে।

প্রথম পর্বের ম্যাচ ২-০ গোলে জিতে সুবিধাজনক অবস্থানে আছে ফিওরেন্তিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপি নেতাদের ওপর হামলা ও পুলিশি বাধার নিন্দা

বিচারের দাবি ১১ দলীয় ঐক্যের এনসিপি নেতাদের ওপর হামলা ও পুলিশি বাধার নিন্দা

বিপিএল আয়োজনের পর্যাপ্ত সময় হাতে নেই: তামিম

বিপিএল আয়োজনের পর্যাপ্ত সময় হাতে নেই: তামিম

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে

নাহিদ ইসলাম এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App