×

খেলা

আইপিএলে লিটনের বসে থাকা মানায় না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ০৪:৪১ পিএম

আইপিএলে লিটনের বসে থাকা মানায় না

বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। ফাইল ছবি

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলে) বাংলাদেশ থেকে খেলছেন দুজন ক্রিকেটার। এর মধ্যে একজন লিটন দাস অন্যজন মুস্তাফিজুর রহমান। তবে নিয়মিত একাদশে দুজনের কেউই সুযোগ পাচ্ছেন না। অবশ্য মুস্তাফিজ চলতি আসরে দুই ম্যাচ খেললেও লিটন খেলেছেন কেবল এক ম্যাচ। একাদশে সুযোগ না পাওয়ায় লিটনকে কাটাতে হচ্ছে সাইড বেঞ্চে বসেই। তবে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন মনে করেন সুযোগ পেলে লিটন নিজেকে মেলে ধরবে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হন সুজন। সে সময় লিটনের আইপিএল প্রসঙ্গ এলে তিনি বলেন, কষ্টের জায়গা তো অবশ্যই। লিটন যে মানের খেলোয়াড় সেই স্থান থেকে। তার জন্যও চাপের ম্যাচ ছিলো। যত বড় খেলোয়াড়ই হোক আইপিএলে তার প্রথম ম্যাচ। চাপের ব্যাপার তো ছিলোই। আশা করেছিলাম আবার সুযোগ পাবে। আমরা জানি সুযোগ পেলে সে নিজেকে মেলে ধরতে পারবে, সে ওই মানের খেলোয়াড়ই।

তবে লিটনের এমন বসে থাকা ভালো লাগছে না সুজনের কাছে, এটা বাংলাদেশ বলেই কি না বা অন্য কোনো কারণ কি না সেটা আমি জানি না। কম্বিনেশনের ব্যাপারও থাকতে পারে। এখন যে ছেলেটা ওপেন করছে, কিপিং করছে ওদের লোকাল। হয়তো এ কারণে একজন বিদেশি বেশি নিয়ে নামতে পারছে তারা। আশা করি লিটন আবার সুযোগ পাবে এবং নিজেকে মেলে ধরতে পারবে। কিন্তু কষ্টের জায়গাতো অবশ্যই। লিটন বসে আছে দেখতে ভালো লাগে না সত্যি কথা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App