×

খেলা

ভারতের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশের মেয়েরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০৭:৩০ পিএম

ভারতের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশের মেয়েরা

ছবি: সংগৃহীত

মিরপুরে ভারতের মেয়েদের কাছে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশের মেয়েরা। নিগার সুলতানা জ্যোতির দল ভারতের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ভারতীয় মেয়েদের বোলিং তোপে ৫ উইকেটে ১১১ রানে থামে বাংলাদেশ।

৭ উইকেট হাতে রেখেই ১৬.২ ওভারেই ম্যাচ জেতে ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় হারমনপ্রীত কৌরের দল। ব্যাট করতে নেমে নিগার ৭ বলে ২ রান করে রানআউট হন। সোবহানার ২৩ রান করেছেন ৩৩ বলে।

স্বর্ণা আক্তার ২৮ বলে অপরাজিত থাকেন ২৮ রান করে। ভারতের হয়ে পূজা, মানি ও শেফালি ভার্মা ১টি করে উইকেট নিয়েছেন। শুরু ধাক্কা সামলে ভারতকে জয়ের দিকে নিয়ে যান দুই অভিজ্ঞ ব্যাটার স্মৃতি মান্ধানা ও হারমানপ্রীত।

তারা ৭০ রানের জুটি গড়েন। মান্ধানা ৩৪ বলে ৩৮ রান করে সুলতানার বলে আউট হন। হাল ধরে রাখে অপরাজিত হারমনপ্রীত। তিনি ৩৫ বল খেলে করেছেন ৫৪ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App