×

খেলা

রাগে স্টাম্প উড়িয়ে দিলেন ভারতীয় অধিনায়ক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ০৬:১৯ পিএম

রাগে স্টাম্প উড়িয়ে দিলেন ভারতীয় অধিনায়ক

ছবি: সংগৃহীত

ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রিত কৌর। আজ এক অপ্রিতিকর ঘটনা ঘটালেন তিনি। আম্পায়ার আঙুল তুলে আউটের সিদ্ধান্ত দিতেই ক্ষেপে যান হারমানপ্রিত কৌর।

শনিবার (২২ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজে নির্ধারণী খেলায় ঘটে নাটকীয় এই ঘটনা।

শুরুতে এক হাত দিয়ে থাবা মারলেন আরেক হাতে ধরে রাখা ব্যাটে। এরপর আম্পায়ারের দিকে আগুনে দৃষ্টিতে দীর্ঘ সময় তাকিয়ে রইলেন। এরপর ব্যাট দিয়ে স্টাম্পে এতটাই জোরে মারলেন যে, একটি স্টাম্প উড়ে গিয়ে পড়ল অনেক দূরে।

এখানেই শেষ নয়। ক্রিজ ছেড়ে যাওয়ার সময় আম্পায়ারের দিকে তাকিয়ে ভারতীয় অধিনায়ক কিছু বলতে থাকলেন। এরপর ড্রেসিং রুমে ফেরার পথে গ্যালারির দর্শকদের উদ্দেশে তিনি দেখালেন ‘থামস আপ।’

এদিন আগে ব্যাট করে ফারজানা হক পিংকির (১০৭) সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ২২৫ রান করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App