×

খেলা

ফ্রান্সকে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ০৬:৪৩ পিএম

ফ্রান্সকে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

ফিফা নারী বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত

ফিফা নারী বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছে অস্ট্রেলিয়া। শনিবার (১২ আগস্ট) সানক্রপ স্টেডিয়ামে টাইব্রেকারে ফ্রান্স নারী দলকে ৭-৬ গোলে হারিয়েছে স্বাগতিক সকারু নারীরা।

শক্তি ও ফিফা র‌্যাঙ্কিং বিবেচনায় অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে ছিল ফ্রান্স। কিন্তু নির্ধারিত সময়ে গোল করতে পারেনি তারা। গোল দিয়ে পারেনি অস্ট্রেলিয়াও।

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল দিতে পারেনি কোন দল। এরপর ভাগ্য নির্ধারণের জন্য টাইব্রেকার হয়। সেখানে দশম শট নিয়ে সাতটিতে গোল দিয়ে শেষ চারে উঠেছে অস্ট্রেলিয়া।

টাইব্রেকারে অস্ট্রেলিয়া প্রথম শটেই গোল করে। কিন্তু ফ্রান্স মিস দিয়ে শট শুরু করে। পরের তিন শটে ফ্রান্স গোল করে। কিন্তু অস্ট্রেলিয়া মিস করে দ্বিতীয় শট। চার শট শেষে ৩-৩ সমতা ছিল দু’দল। এরপর পঞ্চম শট মিস করে দু’দলই।

পরের তিন শটে অস্ট্রেলিয়া ও ফ্রান্স গোল করে। নবম শটে গিয়ে আবার মিস করে দুই দল। দশম শটে গিয়ে হয় সেমির ফয়সালা। সেখানে অস্ট্রেলিয়ার কোর্টনি ভিনা গোল করলেও মিস করেন ফ্রান্সের ভিকি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি

নবম পে স্কেল বাস্তবায়ন নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App