×

খেলা

অবসর ভেঙে ফিরলেন স্টোকস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ০৪:১২ পিএম

অবসর ভেঙে ফিরলেন স্টোকস

অবসর ভেঙে ওয়ানডে ক্রিকেটে ফিরলেন বেন স্টোকস। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের স্কোয়াডে এই অলরাউন্ডারকে রেখেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

২০১৯ বিশ্বকাপের ফাইনাল সেরা হয়েছিলেন স্টোকস। সর্বশেষ রঙ্গিন পোশাকে খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে। সেখানেও ছিল ৫৫ রানের ম্যাচজয়ী এক ইনিংস। স্বভাবতই ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপে স্টোকসকে দলে পেতে চেয়েছিলেন সতীর্থ থেকে শুরু করে ইংলিশ ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপকে কেন্দ্র করে স্টোকসকে ফেরানোর জন্য শেষ কয়েক দিন ধরেই দৌড়ঝাঁপ করছিলেন ইংলিশ ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক জস বাটলার। দিনকয়েক পর স্টোকস নিজেই জানান, ফেরার জন্য প্রস্তুত তিনি।

আগামী ৮ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ইংল্যান্ডের। বিশ্বকাপকে সামনে রেখে আসন্ন এই সিরিজে স্টোকস ফিরলেও ওয়ানডে বা টি-টোয়েন্টি দলে নেই পেসার জোফ্রা আর্চার। চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকা এ ফাস্ট বোলারকে এখনো বিবেচনা করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App