×

খেলা

বিপিএল প্লেয়ার্স ড্রাফটে সবচেয়ে দামি মুশফিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৭ এএম

বিপিএল প্লেয়ার্স ড্রাফটে সবচেয়ে দামি মুশফিক

ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর। এবার দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক মুশফিকুর রহিমের। তার পারিশ্রমিকের পরিমাণ ৮০ লাখ টাকা। এছাড়া মোট ২০৩ জন দেশি ক্রিকেটারকে ভাগ করা হয়েছে সাতটি ক্যাটাগরিতে।এবারের প্লেয়ার্স ড্রাফটে একমাত্র ক্রিকেটার হিসেবে 'এ' ক্যাটেগরিতে থাকছেন মুশফিকুর রহিম। 'বি' ক্যাটাগরিতে আছেন চার জন ক্রিকেটার। তারা হলেন, আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, ইমরুল কায়েস ও রনি তালুকদার। তাদের পারিশ্রমিক ৫০ লাখ টাকা। 'সি' ক্যাটাগরিতে আছেন ১৮ জন ক্রিকেটার। এই তালিকার উল্লেখযোগ্য নাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, তাইজুল ইসলাম প্রমুখ। তাদের পারিশ্রমিক ৩০ লাখ টাকা। 'ডি' ক্যাটাগরিতে আছেন ৩১ জন ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ২০ লাখ টাকা। এই তালিকার উল্লেখযোগ্য নাম হলো, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মুক্তার আলি, সাদমান ইসলাম, শামসুর রহমান প্রমুখ। সবচেয়ে বেশি ৭৫ জন ক্রিকেটার আছেন 'ই' ক্যাটেগরিতে। আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ আশরাফুল, মুনিম শাহরিয়ার, পারভেজ হোসেন ইমন, সাব্বির রহমান, রিশাদ হোসেনদের জায়গা হয়েছে 'ই' ক্যাটেগরিতে। এই ক্যাটেগরির পারিশ্রমিক ১৫ লাখ টাকা। 'এফ' ক্যাটাগরিতে আছেন ২৯ জন ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ১০ লাখ টাকা। এবং সর্বনিম্ন 'জি' ক্যাটাগরিতে আছেন ৪৫ জন ক্রিকেটার৷ এই ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ৫ লাখ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একনেক সভা কী, কীভাবে কাজ করে

একনেক সভা কী, কীভাবে কাজ করে

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App