×

খেলা

৫ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৪৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ১১:৩৭ এএম

৫ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৪৪

প্রস্তুতি ম্যাচে দলীয় ২৪৪ রানে ৫ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়িয়েছে কিউইরা। হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারত পোপলি ও সন্দীপ প্যাটেল।

দুজনের জুটি শতরান ছাড়িয়েছে। বাংলাদেশের হয়ে উইকেটের চেষ্টায় মুস্তাফিজুর রহমান, রাকিবুল হাসানরা হন্য হলেও দুজনের জুটি ভাঙতে ব্যর্থ হয়েছেন।

বাংলাদেশের লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাসী সূচনা করে নিউজিল্যান্ড একাদশ। ৪ ওভারে ২৬ রান তুলে নেয় কিউইরা। চতুর্থ ওভারের শেষ বলে অবশ্য উইকেট নেয় বাংলাদেশ।

নিজের দ্বিতীয় ওভারে জ্যাকব কামিংকে ফেরান হাসান মাহমুদ। হাসানের বলে মিস করে উইকেটরক্ষক লিটনের তালুবন্দি হন কামিং। আউট হয়ে ফেরার আগে করেন ১৮ বলে ২২ রান। নিজের পরের ওভারে আরো এক উইকেটের দেখা পান হাসান।

আরেক ওপেনার জ্যাকব ভুলা আফিফের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন। শট মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরার আগে এ কিউই ওপেনার করেন ১২ বলে ৮ রান। ৩২ রান তুলতে উইকেট হারায় নিউজিল্যান্ড একাদশ।

ইনিংসের ১৪তম ওভারে নিজেদের তৃতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড একাদশ। তানজিম হাসান সাকিবের গুড লেংথের ডেলিভারি কুইন সুন্দির ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক লিটনের মুঠোবন্দী হয়। ৩২ বলে ২৩ রান করে ফেরেন সুন্দি। অধিনায়ক ভারত পোপলির সঙ্গে তার জুটি ছিল ৩৯ রানের।

সুন্দি ফেরার পর চটজলদি ফিরে যান জামাল টড। আফিফ হোসেনকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন এই ব্যাটার। ২৪৪ রানে ৫ উইকেট হারিয়েছে কিউইরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App