×

খেলা

রাশিয়ায় পৌঁছেছে ব্রাজিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০১৮, ১২:৫৯ পিএম

রাশিয়ায় পৌঁছেছে ব্রাজিল
বিশ্বকাপের মঞ্চ মাতাতে রাশিয়ায় পৌঁছে গেছে নেইমারের ব্রাজিল। সোনালী ট্রফি জয়ের জন্য মাঠে লড়াই শুরু হবে আগামী ১৪ জুন । এর আগে বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরতে রাশিয়ায় পৌঁছে গেল বিশ্বকাপের ফেবারিট এবং তারকায় পরিপূর্ণ দল ব্রাজিল। ইতিমধ্যে রাশিয়ায় পৌঁছে গেছে বিশ্বকাপের রোনালদোর পর্তুগাল ও লিওনেল মেসির আর্জেন্টিনা এবং সালাহর মিশর। এমনকি রাশিয়ায় পৌঁছে বিশ্রাম নিয়ে অনুশীলনও করেছেন মেসি, রোনালদো ও সালাহ। রাশিয়ার পথে যাত্রা শুরুর আগে রবিবার রাতে অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলে জিতেছে নেইমার-কৌতিনহোরা। এর আগের ম্যাচেও ক্রোয়োশিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছিল ব্রাজিল। তাই বলতে গেলে বিশ্বকাপের আগে তিতের শিষ্যরা নিজেদের ভালোভাবেই জালিয়ে নিয়েছে । এবং প্রতিপক্ষদের সতর্কও করে দিয়েছে। তবে ব্রাজিল দলে চোটে ভুগছেন রেনেতা আগুয়েস্তা ও ফ্রেড। তবে দলের সেরা তারকা নেইমারকে নিয়ে সব আশঙ্কা দূর হয়ে গেছে। আগামী ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপ শুরু করবে ব্রাজিল। ‘ই’ গ্রুপে পাঁচবারের চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ কোস্টা রিকা ও সার্বিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App