×

খেলা

শেবাগের দলে যোগ দিলেন ওয়াসিম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৭, ০৩:৩৬ পিএম

ডিসেম্বরে পর্দা উঠবে টি-টেন ক্রিকেট লিগ টুর্নামেন্টের। সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া এই টুর্নামেন্টের জন্য খেলোয়াড়, কোচ ও মেন্টর দলে ভেড়ানোর কাজ শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার মারাঠা আরাবিয়ানস দলে মেন্টর ও কোচ হিসেবে যোগ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। মারাঠা আরাবিয়ানসে ভারতের হার্ডহিটার ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগের সঙ্গে দেখা যাবে ওয়াসিম আকরামকে। ইতিমধ্যেই দলটিতে অধিনায়ক ও আইকন খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছেন শেবাগ। ওয়াসিম আকরামের যোগ দেওয়া নিয়ে মারাঠা আরাবিয়ানসের মালিক পারভেজ খান গালফ নিউজকে বলেন, ‘দলের মেন্টর ও কোচ হিসেবে আকরাম খানকে পেয়ে আমরা বেশ আনন্দিত। শারজা স্টেডিয়ামের পরিস্থিতি নিয়ে আকরামের চেয়ে ভালো কেউ জানেন না। তিনি সেখানে চমৎকার বোলিং স্পেলের কিছু তৈরি করেছেন। তার এ জ্ঞান দলের প্রত্যেককে উপকৃত করবে।’ বিশেষ করে আকরামের মতো বড় তারকা পাশে থাকলে যে কোনো দলই চাঙ্গা হয়ে উঠার প্রেরণা পায়। এ প্রসঙ্গে পারভজ খান বলেন, ‘আকরামের উপস্থিতি দলের খেলোয়াড়দের জন্য বড় প্রেরণা। তার কাছ থেকে খেলোয়াড়রা বিভিন্ন নির্দেশনা পেয়ে থাকে। তার কাছ থেকে জ্ঞান নিয়ে অনেকেই কার্যকরী পেস বোলার হয়ে উঠেছেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের শক্তি, রাত পোহালেই ঘূর্ণিঝড়!

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের শক্তি, রাত পোহালেই ঘূর্ণিঝড়!

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App