×

খেলা

নেইমারের পাশে আলভেস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫৮ পিএম

নেইমারের পাশে আলভেস
মাঠে অসাধারণ পারফরমেন্স করছেন নেইমার। প্রায় প্রতি ম্যাচে নিজে যেমন গোল পাচ্ছেন, তেমনি সতীর্থদের গোলে অ্যাসিস্টও করছেন। এরপরও সমালোচনা যেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পিছু ছাড়ছে না। প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সামান্য ট্যাকেলেই পড়ে যান নেইমার- এমন দাবি সমালোচকদের। এমনকি অনেকে নেইমারের এই পড়ে যাওয়াকে অভিনয় বলেও অভিহিত করেছেন। সমালোচকদের এসব কথায় ভেঙে না পড়ার জন্য নেইমারের প্রতি আহবান জানিয়েছেন তার জাতীয় দলের সতীর্থ দানি আলভেস। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের মতে, সমালোচনা নেইমারকে আরো বেশি পরিণত করে তুলবে। এক সাক্ষাৎকারে নেইমার প্রসঙ্গে বলতে গিয়ে আলভেস জানান, অযৌক্তিক সমালোচনা সহ্য করাটা কঠিন। তবে আমার বিশ্বাস, এই অভিজ্ঞতা নেইমারকে আরো পরিণত করে তুলবে। এরপর ব্রাজিলিয়ান ডিফেন্ডার যোগ করেন, জীবনে মাঝেমধ্যে এমন কিছু ঘটে, যেটা আপনাকে পরিণত করে এবং এটা উপলব্ধি করতে শেখায় যে, আপনাকে আরো উন্নতি করতে হবে। এ সময় আলভেস আরো বলেন, বিশ^কাপে নেইমারকে নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে। আমি বিশ্বাস করি, এটি তার অভিজ্ঞতায় নতুন কিছু যোগ করবে এবং তার আচরণে পরিবর্তন আনবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের শক্তি, রাত পোহালেই ঘূর্ণিঝড়!

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের শক্তি, রাত পোহালেই ঘূর্ণিঝড়!

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App