×

খেলা

নির্বাচন জয়ের পরদিনই মিরপুরে অনুশীলনে সাকিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০৪:৩০ পিএম

নির্বাচন জয়ের পরদিনই মিরপুরে অনুশীলনে সাকিব

ছবি: সংগৃহীত

কোচ নাজমুল আবেদীনের পর একে একে এলেন বিসিবি ফিজিও বায়েজিদ ইসলাম ও মোজাদ্দেদ আলফা, ট্রেনার তুষার কান্তি হালদার ও চিকিৎসক মনজুর হোসাইন; ছিলেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামও। কিছুক্ষণ পর মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামের ইনডোরে এত ব্যস্ততার কারণ জানা গেল। মিনিট পাঁচেকের মধ্যেই ইনডোরে এলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে সাদা গাড়ি থেকে বেরিয়ে ঢুকলেন ইনডোরে।

রবিবারই জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাকিব। কাল রাতেই মাগুরা থেকে রওনা দিয়ে আজই মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে হাজির হলেন এই তারকা অলরাউন্ডার। 

সামনেই বিপিএল। বিসিবির টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য মাগুরায় থাকা অবস্থায় ফিটনেসের কাজ করছিলেন তিনি। এবার ব্যাট-বলের প্রস্তুতি নেয়ার পালা। এবারের বিপিএলের আসরে সাকিব খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। ১৯ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের দশম আসরের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App