×

খেলা

স্টেডিয়ামের ওপর গুরুত্ব দিচ্ছেন যুব ও ক্রীড়ামন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ০৭:৪৯ পিএম

স্টেডিয়ামের ওপর গুরুত্ব দিচ্ছেন যুব ও ক্রীড়ামন্ত্রী

শেখ রাসেল মিনি স্টেডিয়াম, জাতীয় সংসদ এর পাশে নির্মীয়মান প্রতিবন্ধী স্টেডিয়াম ও বঙ্গবন্ধু স্টেডিয়ামের চলমান কাজ পরিদর্শন করবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ , প্রতিবন্ধী স্টেডিয়াম নির্মাণ , বঙ্গবন্ধু স্টেডিয়ামের আধুনিকায়ন ও সংস্কার কাজের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন 

 তিনি। 

তিনি আরো বলেন, ক্রীড়ার তিনটি অগ্রাধিকার প্রজেক্ট নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আমি আজ বসেছি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে ১২৫টি স্টেডিয়াম নির্মাণের কাজ সমাপ্ত  হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ১৮৬টি মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে। এছাড়াও জাতীয় সংসদের পাশে নির্মাণাধীন প্রতিবন্ধী স্টেডিয়াম এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামের আধুনিকায়ন ও সংস্কার বিষয়ে অগ্রগতি সম্পর্কে অবগত হয়েছি। আমি খুব শীঘ্রই সরেজমিনে প্রকল্পগুলো পরিদর্শন করবো।

শেখ রাসেল মিনি স্টেডিয়ামসহ অন্যান্য ক্রীড়া স্হাপনার রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যে সকল স্টেডিয়ামে নির্মাণ করা হয়েছে সে গুলো সঠিকভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষন করতে হবে।  লিখিতভাবে গাইডলাইন দেয়ার নির্দেশনা দিয়েছি। ' 

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান রয়েছে। সেই কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, ' প্রকল্প পরিচালকদের তাগাদা দিয়েছি দ্রুততম সময়ের মধ্যে নির্ধারিত কাজ সমাপ্ত করার জন্য।'

পর্যালোচনা সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ,  অতিরিক্ত সচিব (প্রশাসন)  মো:মোস্তফা কামাল মজুমদার, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো: উবায়দুল হক, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালকগণ ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App