×

খেলা

ভারতের জালে ৩ গোল, জিতল বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ০৫:৫৬ পিএম

ভারতের জালে ৩ গোল, জিতল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশের কিশোরীরা। ভারতকে ৩-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ৯ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান আলপি আক্তার। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। তবে আর কোনো গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে আনুশকা কুমারি গোলে সমতায় ফেরে ভারত। এরপর ম্যাচের ৭৯ মিনিটে গোল করে বাংলাদেশকে আবারও লিড এনে দেন আগের ম্যাচে জোড়া গোল করা সুরভী আকন্দ প্রীতি। 

ম্যাচের শেষ দিকে ৮৯ মিনিটে আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। এবার গোল করে দলের লিড বাড়িয়ে দেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস। আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলদেশের মেয়েরা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুইশ বছরের ঐতিহ্যে পূর্বপুরুষ স্মরণে মুখর বরিশাল মহাশ্মশান

দুইশ বছরের ঐতিহ্যে পূর্বপুরুষ স্মরণে মুখর বরিশাল মহাশ্মশান

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

ডিসেম্বরে আপার আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম

ডিসেম্বরে আপার আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম

ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App