×

খেলা

বাংলাদেশের ব্যাটিং নিয়ে যা বললেন নির্বাচক রাজ্জাক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ১২:০২ পিএম

বাংলাদেশের ব্যাটিং নিয়ে যা বললেন নির্বাচক রাজ্জাক

বাংলাদেশের ব্যাটিং নিয়ে চরম হতাশ প্রকাশ করেছেন নির্বাচক রাজ্জাক। ব্যাটিংয়ের ব্যাখ্যা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সিনিয়রদের অভাব নয়, এই খেলোয়াড়দের ভালো সুযোগ ছিল। ব্যাটিং ভাবলে খুবই অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য। এ রকম ব্যাটিং এভাবে বিশেষ করে দ্বিতীয় ইনিংসে। আমি নিজেই হতাশ।’ 

লিটনদের নিয়ে এখানেও হতাশ রাজ্জাক, ‘উইকেটে সমস্যা হবে কি না? কিছুক্ষণ আগে ওরা দুজন সেঞ্চুরি করে গেল। আধ ঘণ্টায় উইকেটে আকাশপাতাল পার্থক্য হয়ে যাবে নাকি? আমাদের প্রয়োগে সমস্যা। আমাদেরই ভুল।’ 

শেষ বিকালে লিটন যেভাবে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে আজ গোল্ডেন ডাক মেরে ফিরেছেন তা নিয়েও চরম হতাশ রাজ্জাক, ‘হতাশজনক। একজন সিনিয়র ব্যাটারের এভাবে আউট হওয়া ঠিক না। লিটন একা বলে নয়, এখানে ৫ উইকেট পড়ে গেছে। সবারই ভুল।

যারা টেস্ট খেলছে, এর বয়স কম, ও ছোট, সে এখনো বড় হয়নি, পাকাপোক্ত হয়নি—এসব বলার আসলে সুযোগ নেই। যেহেতু সে টেস্ট খেলতে নেমেছে। সে এসব পরিস্থিতি আসলে সামলাতে পারবে বলেই তো তাকে সুযোগ দেয়া হয়েছে। যেহেতু খারাপ হয়েছে সবারই দায় আছে। শুধু লিটন, শান্তর একার দায় নয়।’

উল্লেখ্য, বাংলাদেশকে ৫১১ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে দিনের শেষ বিকালে পাঁচ উইকেট হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহন মন্ত্রী

ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন নৌপরিবহন মন্ত্রী

ট্রাম্পের সঙ্গে একান্ত আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল

ট্রাম্পের সঙ্গে একান্ত আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল

বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরেছে : জামায়াত আমির

বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরেছে : জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App