×

খেলা

পর্দার কবীর খানকে বাস্তবে ফেরালেন শাহরুখ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ১০:৪৭ এএম

পর্দার কবীর খানকে বাস্তবে ফেরালেন শাহরুখ

ছবি: সংগৃহীত

গত মঙ্গলবার ইডেন গার্ডেনে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। টস হেরে প্রথমে ব্যাট করে কলকাতা ৬ উইকেটে করে ২২৩ রান। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান শেষ বলে ২ উইকেটে জয় তুলে নেয়।  

কলকাতা ভাবতেও পারেনি যে ম্যাচ তাদের হাত ফসকে বেরিয়ে যাবে। ফলে ম্যাচের পর স্বাভাবিকভাবেই টিমের সবাই ছিলেন হতাশ। তবে এবার দলটির মালিক শাহরুখ খান দেখা দিলেন তার পুরোনো অবতারে। ম্যাচ শেষ হতেই শাহরুখ চলে যান শ্রেয়াস আইয়ারদের ড্রেসিংরুমে। খেলোয়াড়দের উদ্দীপ্ত করতে তিনি খুনসুটিতে মাতেন সবার সঙ্গে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সে ভিডিও হয়েছে ভাইরাল।

শাহরুখ বলেন, দেখো খেলায় এমন দিন আসতেই পারে। আমাদের জীবনেও এমন দিন আসতে পারে। আজকে আমাদের হারা উচিত ছিল না, তবুও আমরা হেরেছি। আমরা আজকে ভালো খেলে হেরেছি।দয়া করে কেউ দুঃখে ডুবে যেও না। এই চেঞ্জিং রুমে আসলেই যেমন আমরা খুশি হই, সেই খুশিটাই থাকুক। সবচেয়ে বড় ব্যাপার আমাদের মধ্যে এই এনার্জি। মাঠে সবার দারুণ এনার্জি ছিল। সবার বন্ডিংও দেখার মতো। দয়া করে এটা ধরে রাখো। আমরা যেভাবে খেলেছি, তা নিয়ে খুব গর্ব করতে পারি। আমি ব্যক্তিগতভাবে কারোর নাম ধরে বলব না। আমরা আবার ঘুরে দাঁড়াব।

শাহরুখের এমন চনমনে বক্তব্যে চাঙ্গা হয়ে যান দলেই সবাই। যেন চাক দে ইন্ডিয়ার কবীর খানের দেখে পান তারা। সকলে ফিরেছেন হকি বিশ্বকাপ ফাইনালে সিনেমার সেই আইকনিক দৃশ্যে, যেখানে দলকে তাতানোর জন্য শাহরুখের ছিল সেই বিখ্যাত সংলাপ। তিনি বলেছিলেন, তোমাদের কাছে সত্তর মিনিট আছে। হয়তো তোমাদের জীবনের সবচেয়ে বিশেষ এই সত্তর মিনিট। আজকে ভালো খেলো বা খারাপ খেলো, তবে এই সত্তর মিনিট আজীবন তোমাদের মনে থেকে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

‘জনগণের শক্তি নিয়েই আমি ফিরব’

ভারতের পত্রিকায় সিরিজ সাক্ষাৎকারে শেখ হাসিনা ‘জনগণের শক্তি নিয়েই আমি ফিরব’

এক রাতে তিন কৃষকের সাত গরু চুরি, আতঙ্কে খামারিরা

এক রাতে তিন কৃষকের সাত গরু চুরি, আতঙ্কে খামারিরা

অভিযানের আগেই পালালেন অভিযুক্ত, ৬৬ কেজি গাঁজা উদ্ধার

অভিযানের আগেই পালালেন অভিযুক্ত, ৬৬ কেজি গাঁজা উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App