×

খেলা

যেভাবে নিলামে উঠছে ম্যারাডেনার ১৯৮৬ বিশ্বকাপ গোল্ডেন বল ট্রফি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৪, ০৮:৫৫ এএম

যেভাবে নিলামে উঠছে ম্যারাডেনার ১৯৮৬ বিশ্বকাপ গোল্ডেন বল ট্রফি

ছবি: সংগৃহীত

১৯৮২ বিশ্বকাপ থেকে সেরা ফুটবলারকে পুরস্কার হিসেবে গোল্ডেন বল দিয়ার প্রচলন শুরু করে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল (ফিফা)। প্রথমবার এই পুরস্কারটি জিতেছিলেন ইতালিয়ান কিংবদন্তি পাওলো রসি। ঠিক পরের আসরেই দুর্দান্ত ফুটবল শৈলীর প্রদর্শন করে আর্জেন্টিনাকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ এনে দেন প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা। সেই সঙ্গে বিশ্বকাপ জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ গোল্ডেন বল ট্রফি জিতে নেন এই আর্জেন্টাইন ‘ফুটবল ঈশ্বর’। 

এবার সেই গোল্ডেন বলটিই আগামী জুন মাসে উঠানো হচ্ছে নিলামে। নিলামের বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের আগুট নিলাম হাউজ। যদিও এর ভিত্তিমূল্য এখনো প্রকাশ করা হয়নি। তবে আগুট আশা করছে কোটি টাকা ছাড়িয়ে বিক্রি হবে এই গোল্ডেন বল। এখন পর্যন্ত কোনো ফুটবলারেরই গোল্ডেন বল নিলামে ওঠেনি। খবর এপির।

প্রতিবেদনটিতে বলা হয়, ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার গোল করা ম্যাচের বল ও জার্সি আগেই নিলামে বিক্রি হয়েছে। টুর্নামেন্টে ৫ গোল করেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। টুর্নামেন্ট সেরার পুরস্কারও উঠে দিয়েগোর হাতে। যদিও ম্যারাডোনার এ পুরস্কার হারিয়ে গিয়েছিল। সম্প্রতি নিলাম প্রতিষ্ঠান আগুত ম্যারাডোনার গোল্ডেন বল ট্রফি খুঁজে পাওয়ার দাবি করেছে।

ম্যারাডোনা মৃত্যু হয়েছে প্রায় ৪ বছর। তবে ১৯৮৬ বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্স দিয়েই সর্বকালের অন্যতম সেরা তারকা হয়ে ওঠেন তিনি। সেই আসরে পাঁচ গোলের পাশাপাশি সমান সংখ্যক অ্যাসিস্টও করেন তিনি। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তার দুটি গোল এখনো তুমুল আলোচিত।  

প্রথমটি হ্যান্ড অব গড হিসেবে স্বীকৃতি পেয়েছে। যেখানে ইংলিশ গোলরক্ষক পিটার শিলটনকে টপকে হাত দিয়ে গোল করেন তিনি। তবে দ্বিতীয় গোলটি ছিল শতাব্দীর সেরা! পাঁচ ফুটবলারকে কাটিয়ে দর্শনীয় এক গোল করেছিলেন এই ফুটবল গ্রেট। ওই ম্যাচে যে জার্সিতে খেলেছিলেন তিনি তা আগেই নিলামে বিক্রি হয়েছে।

সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষেও জোড়া গোল করেন ম্যারাডোনা। এরপর ফাইনালে জার্মানির বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় তার আর্জেন্টিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App