×

খেলা

তিন বছর পর শিরোপা জিতল জুভেন্টাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৪, ০৪:৪১ পিএম

তিন বছর পর শিরোপা জিতল জুভেন্টাস

ছবি: সংগৃহীত

ছয় দশকে প্রথমবার ট্রফি জেতার সুযোগ এসেছিলো আটালান্টার সামনে। কিন্তু জুভেন্টাসের সঙ্গে পেরে উঠলো না দলটি। বুধবার (১৫ মে) রাতে আটালান্টাকে ১-০ গোলে হারিয়ে কোপা ইতালিয়ার শিরোপা জিতেছে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।

এ নিয়ে রেকর্ড ১৫তম বারের মতো ইতালিয়ান কাপে চ্যাম্পিয়ন হলো জুভেন্টাস। তারা রেকর্ড ২২ বার এই টুর্নামেন্টে ফাইনালও খেলেছে। ২০২০-২১ মৌসুমের পর আর কোনো ট্রফি জেতেনি জুভেন্টাসরা। অর্থাৎ তিন বছর পর অবশেষে শিরোপার দেখা পেলো দলটি।

আরো পড়ুন: অবসরের ঘোষণা দিলেন ভারতীয় কিংবদন্তি সুনীল ছেত্রী

ম্যাচের চতুর্থ মিনিটে দুসান ভ্লাহোভিচের গোলটিই শেষ পর্যন্ত জয় এনে দিয়েছে জুভেন্টাসকে। অ্যালেগ্রি প্রথম কোচ হিসেবে কোপা ইতালিয়া পাঁচবার জেতার রেকর্ড গড়েছেন।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি ছেলেদের নিয়ে খুব খুশি। তারা ক্লাব, সমর্থক এবং আমার জন্য আনন্দ বয়ে নিয়ে এসেছে। জয় কখনোই সহজ নয়, তবে এটা আমাদের ডিএনএতে আছে।’

অ্যালেগ্রি নিজের বিদায়ের ইঙ্গিত দিয়ে বলেন, ‘যদি আমি আগামী মৌসুমে জুভেন্টাসের কোচ না থাকি, তবে শক্ত একটি দল রেখে যাব। ক্লাবটি তার গৌরব ধরে রাখবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপি নেতাদের ওপর হামলা ও পুলিশি বাধার নিন্দা

বিচারের দাবি ১১ দলীয় ঐক্যের এনসিপি নেতাদের ওপর হামলা ও পুলিশি বাধার নিন্দা

বিপিএল আয়োজনের পর্যাপ্ত সময় হাতে নেই: তামিম

বিপিএল আয়োজনের পর্যাপ্ত সময় হাতে নেই: তামিম

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে

নাহিদ ইসলাম এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App