×

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ

আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে পরিবর্তনের সম্ভাবনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৮:৩০ এএম

আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে পরিবর্তনের সম্ভাবনা

ভারতীয় দল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে তিনটি ম্যাচে জিতেছে ভারত। একটি ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। বৃহস্পতিবার সুপার এইটের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নামছেন রোহিত শর্মারা। সেই ম্যাচে দলে পরিবর্তনের ইঙ্গিত দিলেন কোচ রাহুল দ্রাবিড়। স্পিন বিভাগে পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত তার।

আমেরিকা ছেড়ে সুপার এইটে খেলতে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছে ভারত। সেখানকার পিচ আলাদা। তাই বোলিং বিভাগেও পরিবর্তন হতে পারে। দ্রাবিড় জানান, যুজবেন্দ্র চহাল বা কুলদীপ যাদবের মধ্যে কাউকে খেলানো হতে পারে।

বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে দ্রাবিড় বলেন, কাউকে বাদ দেয়া খুব কঠিন। নিউ ইয়র্কে জোরে বোলারদের সাহায্য পাওয়ার মতো পরিস্থিতি ছিল। তবে এখানে (বার্বাডোজ়ে) আলাদা কিছু দরকার। যুজি বা চহালকে খেলানো হতে পারে। আমাদের দলে অলরাউন্ড দক্ষতার ক্রিকেটার রয়েছে। আট জন ব্যাটারের পাশাপাশি সাত জন বোলার হয়েছে। আমরা ভাগ্যবান।

তিনি আরো বলেন, পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডারে বদল দেখা যেতে পারে। প্রতিটা পরিস্থিতিই একে অপরের থেকে আলাদা। সে ভাবেই ভাবতে হবে। ব্যাটিং অর্ডারে নমনীয়তা রাখতেই হবে। পাকিস্তান ম্যাচে আগে অক্ষরকে খেলানো হয়েছিল। বাকি সময় তিন নম্বরে ঋষভ পন্থ খেলেছে। টেস্ট ক্রিকেটে এই নমনীয়তা দেখানো সম্ভব বলে মনে হয় না।

আরো পড়ুন : দক্ষিণ আফ্রিকার বুকে কাঁপন ধরিয়ে হারলো যুক্তরাষ্ট্র

টাইমলাইন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App